Homeসর্বশেষককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে মুক্তির নির্দেশ আদালতের

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে মুক্তির নির্দেশ আদালতের

Published on

spot_img

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) আটক হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হলেও পরে আবার গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিল্লির এসইএম আদালতে হাজির করা হলে বিচারক তার মুক্তির নির্দেশ দেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে জালিয়াতির অভিযোগে চলমান প্রতিবাদের অংশ হিসেবে ‘তিরঙ্গা মিছিল’ আয়োজনের পরিকল্পনা করেছিলেন অভিজিৎ।

এর আগে শুক্রবার দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা ওড়ানোর মিছিলে অংশ নিতে যাওয়ার পথে অভিজিৎ দীপক ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করে পুলিশ। পরে আইনের ৬৫ ধারায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিজিতের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কের কাছে জাতীয় পতাকা হাতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভকারী ও কর্মীরা জড়ো হন। সন্ধ্যার দিকে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। পরে অধিকারকর্মী, শিক্ষার্থী সংগঠনের সদস্যসহ আরও অনেকে জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে যোগ দেন।

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ২৩ অক্টোবর দিল্লি অভিযানের ঘোষণা দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। সংযুক্ত কিষান মোর্চার (এসকেএম) ব্যানারে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বাপ্পি/সা.এ

Latest articles

জবির দ্বিতীয় ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত করলেন ছাত্রদল নেতা জাফর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের...

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৫০ হাজার

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত ‘ডাঃ মনিকা...

ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছাত্রদল নেতা উবায়দুর রহমান...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার সাগর

নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর। পরিবারের অভাব অনটনের মধ্যেই বেড়ে উঠায় লেখাপড়ায় প্রাথমিকের গণ্ডি...

More like this