Homeসর্বশেষঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার ২

ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার ২

Published on

spot_img

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছাত্রদল নেতা উবায়দুর রহমান রাকিবকে (৩০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বেহেত্তরী এলাকার পুরোনো মসজিদ সংলগ্ন জুয়েল মিয়ার দোকানের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।

আহত রাকিব আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাকিবের মামা আতিকুর রহমান (৩৯) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মামলার ৭ নম্বর আসামি ইয়াকুব মিয়া (৩০) ও ১৬ নম্বর আসামি রমজান মিয়া (২৭)। মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বেহেত্তরী গ্রামের পুরোনো মসজিদ সংলগ্ন জুয়েল মিয়ার দোকানের সামনে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। একপর্যায়ে তাঁরা রাকিবের ওপর হামলা চালান। এ সময় তাঁর মাথা লক্ষ্য করে কোপ দেওয়া হয়। এতে মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

রাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে আহত রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে রাকিবের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল।

সংগঠনটির আহ্বায়ক ফরহাদ আহম্মেদ এক বিবৃতিতে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

জামায়াত-শিবির-এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে: ছাত্রদল সেক্রেটারি

সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির-এনসিপি ষড়যন্ত্র করতে বলে...

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল পাকিস্তান ও মিশর

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ও মিশর। একই সঙ্গে...

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।...

জবির দ্বিতীয় ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত করলেন ছাত্রদল নেতা জাফর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের...

More like this

জামায়াত-শিবির-এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে: ছাত্রদল সেক্রেটারি

সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির-এনসিপি ষড়যন্ত্র করতে বলে...

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল পাকিস্তান ও মিশর

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ও মিশর। একই সঙ্গে...

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।...