Homeসর্বশেষআস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ-এর ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন ও শপথ গ্রহণ

আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ-এর ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন ও শপথ গ্রহণ

Published on

spot_img

সেবা, শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ইং সকাল ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (শফিকুল কবির মিলনায়তন), সেগুনবাগিচা, ঢাকায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্ৰান্ত থেকে ফাউন্ডেশনের দায়িত্বশীল, সদস্য, আলেম-উলামা, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উক্ত কাউন্সিলে বিস্তারিত আলোচনা ও পরামর্শের পর ১০১ সদস্যবিশিষ্ট আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে- ঘোষণা করা হয়। কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের যোগ্য ও অভিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবীদের অন্তর্ভুক্ত হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে শাইখুল হাদীস আল্লামা শাহ আবু তাহের জিহাদী মনোনীত। নতুন চেয়ারম্যান: মাওলানা আতিকুল্লাহ বিন রফিক এবং মহাসচিব: মাওলানা বদরুল ইসলামের নাম গৃহীত হয়। উক্ত কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান: মুফতি রফিকুল ইসলাম সরদার, সিনিয়র যুগ্ম মহাসচিব: মুফতি জামিল আহমদ মাসরুর, সাংগঠনিক সম্পাদক: মাওলানা আজিজুল্লাহ শরীফ এবং কোষাধ্যক্ষ হিসেবে মুফতি শাহাদাত হোসাইন রয়েছেন।

এছাড়া কাউন্সিলে বক্তব্য প্রদানকারী অন্যান্য বিশিষ্ট আলেম ও আলোচকদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলে বক্তারা বলেন, মানুষের কল্যাণে সেবা, শিক্ষা ও দাওয়াহ—এই তিনটি মূল কর্মক্ষেত্রকে সামনে রেখে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ তার কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে ইমাম, খতীব, মুয়াজ্জিন, খাদেম ও আলেমদের প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে পারস্পরিক পরামর্শ, আমানতদারিতা, জবাবদিহিতা, ঐক্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। কেন্দ্রীয় কাউন্সিলে নতুন দায়িত্বশীলদের দায়িত্ব গ্রহণ, সাংগঠনিক কর্মপরিকল্পনা এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শাইখুল হাদীস আল্লামা শাহ আবু তাহের জিহাদী, শাইখুল হাদীস মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি শামছুল হক শাহবাজপুরী, মাওলানা আবুল বারাকাত, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা আলী আকবর কাসেমীসহ দেশের বিশিষ্ট আলেম ও দায়িত্বশীলগণ ।

কাউন্সিলের নতুন পরিসরে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন কেন্দ্রীয় কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে এই প্রত্যাশা করেন।



কুশল/সাএ

Latest articles

পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ জন ঊর্ধ্বতন...

ডেঙ্গুতে আরও ৬ জন প্রাণ হারালো

ডেঙ্গুর প্রকোপে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার...

হালুয়াঘাটে অপহরণের ২০ ঘণ্টা পর টঙ্গী থেকে ৭ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহের হালুয়াঘাটে অপহরণের প্রায় ২০ ঘণ্টা পর ৭ বছরের শিশু রাফি মিয়াকে গাজীপুরের...

ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে প্রতিষ্ঠানটিকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে...

More like this

পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ জন ঊর্ধ্বতন...

ডেঙ্গুতে আরও ৬ জন প্রাণ হারালো

ডেঙ্গুর প্রকোপে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার...

হালুয়াঘাটে অপহরণের ২০ ঘণ্টা পর টঙ্গী থেকে ৭ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহের হালুয়াঘাটে অপহরণের প্রায় ২০ ঘণ্টা পর ৭ বছরের শিশু রাফি মিয়াকে গাজীপুরের...