Homeসর্বশেষডেঙ্গুতে আরও ৬ জন প্রাণ হারালো

ডেঙ্গুতে আরও ৬ জন প্রাণ হারালো

Published on

spot_img

ডেঙ্গুর প্রকোপে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ হাজার।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬ হাজার ৪৫৮ জন। একই সময়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে।

এর আগে শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বাপ্পি/সা.এ

Latest articles

মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন

মিরপুরের রূপনগর থানার দুয়ারীপাড়ায় সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার ব্লক ক ও খ, সেকশন-৮-এর...

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ও ডিজিটাল-ফার্স্ট কর্মপরিবেশ এবং নতুন প্রজন্মের ক্লাউড সফটওয়্যার সল্যুশন নিয়ে বৈশ্বিক পরিসরে...

নেত্রকোনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সমাপনী অনুষ্টান

নেত্রকোনায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে ৩ দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং...

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতে সাক্ষ্য দেওয়ার কথা। কিন্তু নির্ধারিত দিনে হাজির হচ্ছেন না অনেক পুলিশ সদস্য।...

More like this