Homeসর্বশেষহালুয়াঘাটে অপহরণের ২০ ঘণ্টা পর টঙ্গী থেকে ৭ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার...

হালুয়াঘাটে অপহরণের ২০ ঘণ্টা পর টঙ্গী থেকে ৭ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

Published on

spot_img

ময়মনসিংহের হালুয়াঘাটে অপহরণের প্রায় ২০ ঘণ্টা পর ৭ বছরের শিশু রাফি মিয়াকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় মো. রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে ঘটনার মূল অপহরণকারী হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

উদ্ধার হওয়া শিশু রাফি মিয়া হালুয়াঘাট উপজেলার গাজীরভাট ইউনিয়নের পূর্ব সমনিয়াপাড়া গ্রামের মাসুদের ছেলে। গ্রেপ্তার রাকিবুল ইসলাম উপজেলার ১১ নম্বর আমতলী ইউনিয়নের চুয়ান্ন হাজার গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার( ২ অক্টোবর) বিকেলে হালুয়াঘাট থেকে শিশু রাফিকে অপহরণ করা হয়। পরে শিশুটির পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে অপহরণকারী। প্রথমে প্রায় ৫০ হাজার টাকা দাবি করা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়। শিশু অপহরণের খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে মাঠে নামে হালুয়াঘাট থানা পুলিশ।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান শুরু করে।

একপর্যায়ে পুলিশ শিশুটির অবস্থান গাজীপুরের টঙ্গী এলাকায় শনাক্ত করতে সক্ষম হয়। পরে ৩ অক্টোবর সেখানে অভিযান চালিয়ে একটি মসজিদ থেকে শিশু রাফি মিয়াকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপহরণের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, মুক্তিপণ দাবির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না এবং ঘটনার প্রকৃত কারণ কী—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

শিশু উদ্ধারের পর শনিবার রাতে হালুয়াঘাট থানায় প্রেস ব্রিফিং করেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুত শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে গাজীপুরের টঙ্গী থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার এবং ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, অপহরণের প্রকৃত কারণ, মুক্তিপণ দাবির বিষয়টি এবং এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না—এসব বিষয়ে তদন্ত চলছে।



বাপ্পি/সা.এ

Latest articles

রাশিয়ার হামলায় ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানা ধ্বংস

ইউক্রেনে অবস্থিত ভারতের ‘কুসুম গ্রুপ’-এর একটি বিশাল ওষুধ কারখানা রুশ ড্রোন হামলার শিকার...

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী...

পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ জন ঊর্ধ্বতন...

ডেঙ্গুতে আরও ৬ জন প্রাণ হারালো

ডেঙ্গুর প্রকোপে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার...

More like this

রাশিয়ার হামলায় ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানা ধ্বংস

ইউক্রেনে অবস্থিত ভারতের ‘কুসুম গ্রুপ’-এর একটি বিশাল ওষুধ কারখানা রুশ ড্রোন হামলার শিকার...

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী...

পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ জন ঊর্ধ্বতন...