Homeসর্বশেষট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

Published on

spot_img

যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের তোলা একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিটি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রকাশের পরদিন রোববার (৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়। এর ফলে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানের সাক্ষাতের ছবিটি আরও ব্যাপকভাবে আলোচনায় আসে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের অংশ হিসেবে তারা ওই অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

তবে ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর সত্যতা নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়। কেউ কেউ ছবিটিকে এআই-নির্মিত বা কারসাজি করা হয়েছে বলে দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউস থেকেই রিসেপশনে অংশগ্রহণের ছবিটি পাঠানো হয়েছিল এবং পরে তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।

প্রেস উইংয়ের দাবি, মূল ছবিটিকে প্রশ্নবিদ্ধ করতে একটি ভিন্ন এআই-জেনারেটেড ছবিকে ব্যবহার করা হচ্ছে। কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি কথিত ছবিকেও এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানায় তারা।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সময় ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক নানা ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর কয়েক দিন পর শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ট্রাম্পের সঙ্গে তোলা ছবিটি প্রকাশ করা হয়। রোববার ছবিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে ঢাকার মার্কিন দূতাবাস।



সাজু/নিএ

Latest articles

বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের তিন...

কুমিল্লায় বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে যুগ্ম আহবায়ককে শোকজ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করেছে দলটি। গত...

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা খবর নিয়ে টোয়াসের প্রতিবাদ 

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে...

শিক্ষক দিবসে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা প্রদান

শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী...

More like this

বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের তিন...

কুমিল্লায় বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে যুগ্ম আহবায়ককে শোকজ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করেছে দলটি। গত...

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা খবর নিয়ে টোয়াসের প্রতিবাদ 

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে...