Homeসর্বশেষশিক্ষক দিবসে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা প্রদান

শিক্ষক দিবসে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা প্রদান

Published on

spot_img

শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাও জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ এর বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় রাস্ট্রপতির পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের  মেয়ে ডাঃ মির্জা ফাইজা তাসনিম।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয় এবং সেখানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার শাহীন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলর সাবেক উপ পরিচালক মো: আখতারুজ্জামান।

রাস্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণকালে তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের  মেয়ে ডাঃ মির্জা ফাইজা তাসনিম বলেন, আপনাদের রাষ্ট্রপতি আমার বড় চাচা। তিনি শুধু ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষকই ছিলেন না, তিনি আমাদের পারিবারিকভাবেও ভালো শিক্ষা দিয়েছেন।

আমি শ্রদ্ধার সাথে তাঁর এ সম্মাননা গ্রহণ করছি এবং ভালো লাগছে যে আমাদের পরিবারের অবিভাবক আজ সারা দেশের অবিভাবক।

বাপ্পি/সা.এ

Latest articles

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা, ডাম্পিং ৭৩৭ গাড়ি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৭৫১টি মামলা...

বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের তিন...

কুমিল্লায় বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে যুগ্ম আহবায়ককে শোকজ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করেছে দলটি। গত...

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা খবর নিয়ে টোয়াসের প্রতিবাদ 

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে...

More like this