Homeসর্বশেষসুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা খবর নিয়ে টোয়াসের প্রতিবাদ 

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা খবর নিয়ে টোয়াসের প্রতিবাদ 

Published on

spot_img

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)। সংগঠনটির দাবি, প্রকাশিত ঘটনার সঙ্গে কোনো পর্যটকবাহী জাহাজের সম্পৃক্ততা ছিল না।

সোমবার (৫ অক্টোবর) মোংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপ্পু।

সংবাদ বিজ্ঞপ্তিতে টোয়াস বলেছে, ‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদ তাদের দৃষ্টিতে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সংগঠনটির নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়।

টোয়াসের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাদের জানিয়েছেন, রাত ৯টার দিকে স্থানীয় জেলেরা একটি সন্দেহজনক নৌযান চলাচলের খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। তবে ওই নৌযানের সঙ্গে কোনো পর্যটকবাহী জাহাজের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে টোয়াসকে জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, সুন্দরবনের পেরিফেরি এলাকায় স্থানীয় জেলে ও অন্যান্য নৌযানের মধ্যে বিভিন্ন সময় বিরোধ বা সংঘাতের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনাকে পর্যটনকেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত করলে পর্যটকদের মধ্যে বিভ্রান্তি বা আতঙ্ক তৈরি হতে পারে।

টোয়াস নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা সুন্দরবনের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। পর্যটকবাহী নৌযানে বন বিভাগের সদস্য ও নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করেন এবং রাতে সাধারণত বন বিভাগের কার্যালয়ের কাছাকাছি অবস্থান করা হয়।

পর্যটন মৌসুম সামনে রেখে সুন্দরবনের পর্যটন পরিস্থিতি নিয়ে কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে টোয়াস। সংগঠনটির মতে, সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে সুন্দরবনের পর্যটন নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়ানো সম্ভব।



সালাউদ্দিন/সাএ

Latest articles

মিষ্টি খেয়েও কীভাবে ৩৫ কেজি ওজন কমালেন মাল্লিকা?

ওজন কমাতে চান? তাহলে প্রথমেই কি মিষ্টি, বিরিয়ানি, পিৎজা কিংবা প্রিয় সব খাবারের...

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা, ডাম্পিং ৭৩৭ গাড়ি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৭৫১টি মামলা...

বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের তিন...

কুমিল্লায় বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে যুগ্ম আহবায়ককে শোকজ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করেছে দলটি। গত...

More like this

মিষ্টি খেয়েও কীভাবে ৩৫ কেজি ওজন কমালেন মাল্লিকা?

ওজন কমাতে চান? তাহলে প্রথমেই কি মিষ্টি, বিরিয়ানি, পিৎজা কিংবা প্রিয় সব খাবারের...

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা, ডাম্পিং ৭৩৭ গাড়ি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৭৫১টি মামলা...

বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের তিন...