Homeসর্বশেষবেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

Published on

spot_img

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতা ও আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রবিবার (৫ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের ওবায়দুর রহমান, ছোট আঁচড়া গ্রামের ওসমান গনি, শাখারীপোতা গ্রামের কাসেম আলী ও ভবারবেড় গ্রামের মোবারক হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ওবায়দুর রহমান, ওসমান গনি ও কাসেম আলী নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। অপরদিকে মোবারক হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ হোসেন বলেন, গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে মামলা ও আদালতের ওয়ারেন্ট রয়েছে, তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলার আসামি কিংবা ওয়ারেন্টভুক্ত আসামি, পরিচয় যাই হোক, আইনের চোখে সবাই সমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

বাপ্পি/সা.এ

Latest articles

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর, চালকদের জন্য দুঃসংবাদ

মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন...

দুর্গাপূজায় এবার টানা ৫ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে এবার টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন...

মিষ্টি খেয়েও কীভাবে ৩৫ কেজি ওজন কমালেন মাল্লিকা?

ওজন কমাতে চান? তাহলে প্রথমেই কি মিষ্টি, বিরিয়ানি, পিৎজা কিংবা প্রিয় সব খাবারের...

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা, ডাম্পিং ৭৩৭ গাড়ি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৭৫১টি মামলা...

More like this