Homeসর্বশেষকিশোরগঞ্জে পুলিশের এমন রুপ আগে কখনো দেখেনি কেউ

কিশোরগঞ্জে পুলিশের এমন রুপ আগে কখনো দেখেনি কেউ

Published on

spot_img

কিশোরগঞ্জে পুলিশের এমন রূপ আগে দেখেনি কেউ! হেলমেট পরে মোটরসাইকেলে চলাচল করায় চালক ও আরোহীদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জ মডেল থানার সামনের স্টেশন রোড ও বিভিন্ন সড়কে এ কার্যক্রম পরিচালনা করেন পুলিশ সুপার। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে আবারো বিভিন্ন সড়কে দাঁড়িয়ে হেলমেট পরা মোটরসাইকেল চালক ও আরোহীদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরতে উৎসাহিত করতেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন। হেলমেট শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি জীবন রক্ষারও গুরুত্বপূর্ণ উপকরণ। সড়কে দুর্ঘটনা ঘটতেই পারে, তবে হেলমেট ব্যবহার করলে মাথায় গুরুতর আঘাত পাওয়ার ঝুঁকি অনেকটা কমে। তাই মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে সচেতনতা বাড়াতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এ উদ্যোগ নিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘মানুষকে সচেতন করতে সব সময় শাস্তি বা জরিমানার প্রয়োজন নেই। ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহও ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’

সবাইকে হেলমেট ব্যবহার এবং সড়ক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

এ সময় তার সাথে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ জহির, অন্য ট্রাফিক ইন্সপেক্টর এবং সার্জেন্টরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

Latest articles

জবির দ্বিতীয় ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত করলেন ছাত্রদল নেতা জাফর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের...

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৫০ হাজার

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত ‘ডাঃ মনিকা...

ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছাত্রদল নেতা উবায়দুর রহমান...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার সাগর

নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর। পরিবারের অভাব অনটনের মধ্যেই বেড়ে উঠায় লেখাপড়ায় প্রাথমিকের গণ্ডি...

More like this