Homeসর্বশেষএনসিটি ইজারা ইস্যুতে গণঅনশন করবে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

এনসিটি ইজারা ইস্যুতে গণঅনশন করবে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

Published on

spot_img

দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে লাভজনক জেটি এনসিটি ইজারা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা না হওয়ায় সোমবার (১২ অক্টোবর) গণঅনশন করার ঘোষনা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জনমত উপেক্ষা করে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি স্বাক্ষর, চুক্তির শর্তাবলী সম্পর্কে দেশের জনগণকে অন্ধকারে রাখার প্রতিবাদে এবং চুক্তির বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করার দাবিতে গণঅনশন কর্মসূচির ডাক দেয়া হয়েছে৷

বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে আগামীকাল (সোমবার) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই গণ-অনশন কর্মসূচি পালিত হবে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে কনসেশন চুক্তির আওতায় ১৫ বছরের জন্য এনসিটি ইজারা দিতে চুক্তি করেছে। ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে চুক্তিটি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিম চুক্তিতে সই করেন।

চুক্তি সইয়ের দিনই চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ করেন শ্রমিকনেতারা। দাবি মানতে আজ রোববার বিকেল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তাঁরা।

এর আগে বন্দর শ্রমিক, রাজনীতিবিদ ও পেশাজীবীরা প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মশালমিছিল, গোলটেবিল বৈঠক, পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সরকার বা বন্দর কর্তৃপক্ষ এসব কর্মসূচিতে সায় না দিয়ে চুক্তি চূড়ান্ত করেছে বলে দাবি আন্দোলনকারীদের।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবীর বলেন, আজ বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো ডাক আসেনি। আগামীকাল বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি চলবে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, সকাল থেকে অনশন কর্মসূচি পালিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Latest articles

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটের পরিস্থিতি নজরদারিতে ইসির ২৬ কর্মকর্তা

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে ২৬ জন কর্মকর্তাকে নিয়োগের...

হাসিনা টাকা পাচার না করলে বিদ্যুতের বিল অর্ধেক হতো: চিফ হুইপ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অর্থ পাচার ও বিদ্যুৎ খাতে অনিয়মের অভিযোগ...

ঘরেই তৈরি করুন সঞ্জীব কাপুর অনুপ্রাণিত কেশর-পেস্তা কুলফি

মিষ্টি খেতে ভালোবাসেন? তাহলে বাড়িতেই তৈরি করে দেখতে পারেন সুস্বাদু কেশর-পেস্তা কুলফি। দোকান...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে।  রবিবার (১১ অক্টোবর)...

More like this