Homeসর্বশেষঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটের পরিস্থিতি নজরদারিতে ইসির ২৬ কর্মকর্তা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটের পরিস্থিতি নজরদারিতে ইসির ২৬ কর্মকর্তা

Published on

spot_img

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে ২৬ জন কর্মকর্তাকে নিয়োগের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত তিন দিন তারা নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন। এ সময় কোনো অনিয়ম বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নজরে এলে তাৎক্ষণিকভাবে ইসিকে জানাতে হবে তাদের।

রোববার (১১ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন এবং ভোটকেন্দ্রের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে ভোটগ্রহণের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত তিন দিনের জন্য ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ২৬ জন পর্যবেক্ষক নিয়োগের নির্দেশনা দিয়েছে কমিশন। ঠাকুরগাঁও পৌরসভার প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একজন এবং প্রতি ইউনিয়নের জন্য একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে।

নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষকরা ২৮ অক্টোবর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন। ওই দিনই রিটার্নিং কর্মকর্তা তাদের পর্যবেক্ষণ এলাকা বণ্টন করে তালিকা ইসি সচিবালয়ে পাঠাবেন।

এতে আরও বলা হয়েছে, পর্যবেক্ষকরা নিজ নিজ এলাকায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।পর্যবেক্ষণকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা, জাল ভোট বা অবৈধ প্রভাব বিস্তারের মতো কোনো অনিয়ম নজরে এলে তাৎক্ষণিকভাবে টেলিফোন, মোবাইল বা প্রয়োজনে লিখিতভাবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব/অতিরিক্ত সচিব এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। পর্যবেক্ষণ শেষে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তা আলাদা কাগজে লিপিবদ্ধ করে ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে দাখিল করতে হবে।

Latest articles

তাহিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা এবং...

ইটনায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: তিন শিক্ষকের কাছে ব্যাখ্যা তলব

কিশোরগঞ্জের ইটনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষকের স্বাক্ষর...

সিএনজিতে লুকানো ২০০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০০ বোতল এসকাফ সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল...

কুমিল্লার স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে আটক কথিত প্রেমিক রাজু

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের সূত্র ধরে রাজু...

More like this