Homeসর্বশেষঢাকার পথে রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান, পৌঁছাবে রাতে

ঢাকার পথে রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান, পৌঁছাবে রাতে

Published on

spot_img

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি ইতোমধ্যে রাশিয়া থেকে যাত্রা করেছে। ভারতে বিরতি নিয়ে বিমানটি ঢাকায় পৌঁছাবে।

তিনি বলেন, বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইউরেনিয়ামের চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের চালানটি রূপপুরে নিয়ে যাওয়া হবে।

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব ইউরেনিয়াম চালান বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।

সাজু/নিএ

Latest articles

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ‘ডপস’...

হরিপুরে নাগর নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি হোসেন (১৬) নামে...

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার...

লোহাগড়ায় বিনামূল্য চক্ষু ক্যাম্প, সেবা পেলেন চার শতাধিক মানুষ

নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা...

More like this