Homeসর্বশেষলোহাগড়ায় বিনামূল্য চক্ষু ক্যাম্প, সেবা পেলেন চার শতাধিক মানুষ

লোহাগড়ায় বিনামূল্য চক্ষু ক্যাম্প, সেবা পেলেন চার শতাধিক মানুষ

Published on

spot_img

নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) লোহাগড়া ক্লাব প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের সহযোগিতায় এবং লোহাগড়া ক্লাবের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক আগত রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন চার শতাধিক মানুষ।

ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসহায় ও দুঃস্থ নারী-পুরুষ চোখের চিকিৎসা নিতে আসেন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা।

চিকিৎসা নিতে আসা ৭৫ বছর বয়সী কামরুল ইসলাম বলেন, ‘টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে বিনামূল্যে চোখ দেখালাম, ওষুধও পেলাম। এতে আমার অনেক উপকার হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট কামরুজ্জামান কচি, সাধারণ সম্পাদক ও জেলা ও দায়রা জজ মো. আশিকুর রহমানসহ ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।

এলাকাবাসীর দাবি, প্রতি তিন মাস অন্তর লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হলে এলাকার অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন।

বাপ্পি/সা.এ

Latest articles

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স; বন্ধ ৪০০ স্কুল, গ্রেপ্তার ২ হাজার

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষক সংকট ও শিক্ষা খাতে অর্থায়ন নিয়ে ফ্রান্সজুড়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে...

৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা

৬৪ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী...

বিনা পয়সায় সিগারেট না দেওয়ায় দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার ১

বিনা পয়সায় সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মুদি দোকানিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে...

পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বক শিকার করে খাঁচায় আটকে রাখার অপরাধে দুই ব্যক্তিকে এক বছর...

More like this