Homeসর্বশেষশেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Published on

spot_img

শেরপুরের শ্রীবরদী উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ‘ডপস’ সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে আয়োজিত এ কার্যক্রমে নবম ও দশম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে উদ্বুদ্ধকরণমূলক আলোচনা ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার ও ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সংগঠনের অন্যান্য কর্মকর্তা, সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

Latest articles

৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা

৬৪ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী...

বিনা পয়সায় সিগারেট না দেওয়ায় দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার ১

বিনা পয়সায় সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মুদি দোকানিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে...

পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বক শিকার করে খাঁচায় আটকে রাখার অপরাধে দুই ব্যক্তিকে এক বছর...

হরিপুরে নাগর নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি হোসেন (১৬) নামে...

More like this