Homeসর্বশেষজামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

Published on

spot_img

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। মামলায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ার পর বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের কথা-কাটাকাটি হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মকর্তা এতে বাধা দিলে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

মামলার ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্তের কথা জানিয়েছে।

সাজু/নিএ

Latest articles

বন্যায় বিপর্যস্ত পুরো দেশ, সব জেলায় সতর্কবার্তা

বর্ষাকালে ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় পানি জমা নতুন কোনো ঘটনা নয়। তবে...

গোপালপুরে ইয়াবাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাকাণ্ডের ঘটনায় অনৈতিক ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে সেলিম হোসেন নামে এক...

ডিএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও...

`বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় সরকার আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান...

More like this