Homeসর্বশেষগোপালপুরে ইয়াবাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

গোপালপুরে ইয়াবাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

Published on

spot_img

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাকাণ্ডের ঘটনায় অনৈতিক ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে সেলিম হোসেন নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি হেমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (শিমলাপাড়া) যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জসিম ও সদস্য সচিব বদিউজ্জামান রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সেলিম হোসেনকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামে ২০ পিস ইয়াবাসহ শরিফ (২১) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শরিফ হেমনগর ইউনিয়নের উদ্যমপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের দাবি, ইয়াবা কেনার জন্য শরিফ শিমলাপাড়া গ্রামের যুবদল নেতা সেলিম হোসেনের বাড়িতে যান। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে দেন। আটকের পর শরিফ দাবি করেন, তিনি সেলিম হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকায় ২০ পিস ইয়াবা কিনেছেন। এর আগেও তিনি ওই ব্যক্তির কাছ থেকে তিনবার ইয়াবা কিনেছেন বলে দাবি করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সেলিম হোসেন।

ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ওরা টাকা দিয়ে ইয়াবা কিনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি ভালো মানুষ, ওরা আমার কিছুই করতে পারবে না।’

পুলিশ জানায়, আটক শরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাপ্পি/সা.এ

Latest articles

ব্রাহ্মণবাড়িয়া-২: বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকির’ অভিযোগ জুনায়েদ আল হাবিবের

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচনে বিএনপির একটি অংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে...

মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

স্বপ্ন যখন বড়, তখন প্রয়োজন এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান-যেখানে জ্ঞান অর্জনের পাশাপাশি তৈরি হয়...

বন্যায় বিপর্যস্ত পুরো দেশ, সব জেলায় সতর্কবার্তা

বর্ষাকালে ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় পানি জমা নতুন কোনো ঘটনা নয়। তবে...

ডিএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও...

More like this