Homeসর্বশেষডিএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

ডিএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

Published on

spot_img

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি নিরস্ত্র পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়াও নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
 
বর্ণিত এসব নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের বদলির আদেশে উল্লেখ করা হয়, আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

অন্যথায়, ৮ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে তাৎক্ষণিক তারা অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ (Stand Release) হয়েছেন বলে গণ্য হবেন।

সালাউদ্দিন/সাএ

Latest articles

ব্রাহ্মণবাড়িয়া-২: বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকির’ অভিযোগ জুনায়েদ আল হাবিবের

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচনে বিএনপির একটি অংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে...

মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

স্বপ্ন যখন বড়, তখন প্রয়োজন এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান-যেখানে জ্ঞান অর্জনের পাশাপাশি তৈরি হয়...

বন্যায় বিপর্যস্ত পুরো দেশ, সব জেলায় সতর্কবার্তা

বর্ষাকালে ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় পানি জমা নতুন কোনো ঘটনা নয়। তবে...

গোপালপুরে ইয়াবাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাকাণ্ডের ঘটনায় অনৈতিক ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে সেলিম হোসেন নামে এক...

More like this