Homeসর্বশেষরাজধানীতে ফের যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে ফের যাত্রীবাহী বাসে আগুন

Published on

spot_img

রাজধানীর মিরপুরের পর এবার বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মধ্য বাড্ডার ইউলুপের কাছে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর জানান, বাসটি একটি স্টাফ বাস। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে শনিবার সন্ধ্যায় মিরপুর ১ নম্বর মোড়ে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়। তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, সেখানে বাসটিতে আগুন দেওয়ার ‘চেষ্টা হয়েছিল’।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

বাপ্পি/সা.এ

Latest articles

জবি ছাত্রদলের রুমির নেতৃত্বে ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ...

সাংবাদিকদের অনলাইন কার্ড দিতে ইসির বৈঠক সোমবার

নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের অনলাইন কার্ড দেওয়ার প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ ও...

বিএনপির কর্মীদের ঘরে ঘরে কান্নার রোল: অলি আহমেদ

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস...

নভেম্বরে দেশে ফেরার কথা ছিল, ফিরবেন নিথর হয়ে- সৌদিতে প্রবাসী রনির মৃত্যু

দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন সৌদি আরবপ্রবাসী এমরান হোসেন রনি (২৮)। আগামী নভেম্বরেই...

More like this