নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের অনলাইন কার্ড দেওয়ার প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সফটওয়্যার তৈরির প্রয়োজনীয়তা ও করণীয় নির্ধারণে ১২ সদস্যের কমিটির বৈঠক সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইড) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং ইসি কর্মকর্তারাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কোনো প্রকার ট্রায়াল ছাড়াই অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়া সিদ্ধান্ত নেয় ইসি। সে সময় একটেবং ওয়েবসাইটও তৈরি করা হয় অনেকটা তঘিঘড়ি করে। তবে সেই সাইটে আবেদনের পর ১৪ হাজার সাংবাদিকদের তথ্য উন্মুক্ত হয়ে পড়ে। এই অবস্থায় গণমাধ্যমের আপত্তি ও দেশব্যাপী সমালোচনার মুখে সে প্রক্রিয়া থেকে সরে আসে নির্বাচন কমিশন। তবে এবার আর কোনো ঝুঁকি না নিয়ে সকলের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর উপায় ও সফটওয়্যারে প্রস্তুতের দিকে যাচ্ছে সংস্থাটি।
বাপ্পি/সা.এ


