Homeসর্বশেষ৩৩ মাস কারাভোগের পর ভারতে আটক ৩ বাংলাদেশির প্রত্যাবর্তন

৩৩ মাস কারাভোগের পর ভারতে আটক ৩ বাংলাদেশির প্রত্যাবর্তন

Published on

spot_img

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশি ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর দেশে ফিরেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে সোনাহাট বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে শুক্রবার সন্ধ্যায় সোনাহাট বিজিবি ক্যাম্প তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে। ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরত আসা তিনজন হলেন, কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকার শারমিন আক্তার।

পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ওসি আজিম উদ্দিন জানান , তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

রাজধানীতে ফের যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরের পর এবার বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা...

জবি ছাত্রদলের রুমির নেতৃত্বে ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ...

সাংবাদিকদের অনলাইন কার্ড দিতে ইসির বৈঠক সোমবার

নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের অনলাইন কার্ড দেওয়ার প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ ও...

বিএনপির কর্মীদের ঘরে ঘরে কান্নার রোল: অলি আহমেদ

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস...

More like this