Homeসর্বশেষজানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়

Published on

spot_img

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে। শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

তিনি বলেন, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। শিক্ষা বোর্ডগুলো সেই লক্ষ্যেই কাজ করছে।

গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে। তবে বন্যার কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে ৯ সেপ্টেম্বর। চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা নেওয়া হবে আগামী ২৪ আগস্ট। ওই দিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুশল/সাএ

Latest articles

এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মঈন খান

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। নতুন করে কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার...

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার: জামায়াত আমির

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো ধরনের আধিপত্যের ভিত্তিতে নয়, বরং সমতা, সমমর্যাদা ও...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি...

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। ১০ বছর...

More like this