Homeসর্বশেষভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার: জামায়াত আমির

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার: জামায়াত আমির

Published on

spot_img

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো ধরনের আধিপত্যের ভিত্তিতে নয়, বরং সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে ভারত সফর করতে পারেন। তবে সেই সফর হতে হবে দুই দেশের সমমর্যাদা ও পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এখন আর কোনো দেশের আধিপত্য মেনে নেবে না।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশে সফর করতে পারেন। প্রতিবেশী দেশ ভারত সফরেও কোনো আপত্তি নেই। তবে বাংলাদেশের মানুষ চায়, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে।

দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের পাশাপাশি একটি দলের প্রধান। তিনি চাইলে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। এসব বন্ধ করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি কেউ যেন ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সোচ্চার থাকার নির্দেশ দেন।

জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, মানুষের কাছে জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে আস্থা অর্জন করেছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সম্মেলনে মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। সম্মেলনে মহানগরীর সহস্রাধিক নারী-পুরুষ রোকন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।



কুশল/সাএ

Latest articles

৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১...

অনলাইন সাংবাদিকতায় শিল্প-সাহিত্যের বর্তমান ও ভবিষ্যৎ

একসময় শিল্প-সাহিত্য মানেই ছিল মুদ্রিত পত্রিকার সাহিত্যপাতা, ছোটকাগজ, মাসিক সাময়িকী কিংবা সীমিত পরিসরের...

ইরানের সামরিক শক্তি বদলে দিয়েছে কৌশলগত সমীকরণ

ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দুই পরমাণু শক্তিধর দেশের সামরিক সক্ষমতাকে...

More like this

৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১...

অনলাইন সাংবাদিকতায় শিল্প-সাহিত্যের বর্তমান ও ভবিষ্যৎ

একসময় শিল্প-সাহিত্য মানেই ছিল মুদ্রিত পত্রিকার সাহিত্যপাতা, ছোটকাগজ, মাসিক সাময়িকী কিংবা সীমিত পরিসরের...