Homeসর্বশেষএলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মঈন খান

এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মঈন খান

Published on

spot_img

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। নতুন করে কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজনের মধ্যে রয়েছেন ড. আবদুল মঈন খান। তাকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সরকারের কাজের গতি বাড়াতে কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের পরিকল্পনার অংশ হিসেবে এ পরিবর্তন আনা হতে পারে।

এদিকে মন্ত্রিসভায় নতুন করে আরও তিনজন যুক্ত হওয়ার কথা রয়েছে। তারা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। তবে আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ সূত্র আরও জানায়, এলজিআরডির পাশাপাশি বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও রদবদল হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়গুলোকে সম্ভাব্য পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।

সাজু/নিএ

Latest articles

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১...

অনলাইন সাংবাদিকতায় শিল্প-সাহিত্যের বর্তমান ও ভবিষ্যৎ

একসময় শিল্প-সাহিত্য মানেই ছিল মুদ্রিত পত্রিকার সাহিত্যপাতা, ছোটকাগজ, মাসিক সাময়িকী কিংবা সীমিত পরিসরের...

ইরানের সামরিক শক্তি বদলে দিয়েছে কৌশলগত সমীকরণ

ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দুই পরমাণু শক্তিধর দেশের সামরিক সক্ষমতাকে...

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার: জামায়াত আমির

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো ধরনের আধিপত্যের ভিত্তিতে নয়, বরং সমতা, সমমর্যাদা ও...

More like this