Homeসর্বশেষপ্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

Published on

spot_img

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশিষ্ট অতিথির আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে ২২ আগস্ট রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।

তবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় ভারতের রাষ্ট্রপতি ভবন। বিকেল ৩টার দিকে নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্ট প্রকাশিত ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিদেশি রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের সম্মানে রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনের প্রচলন রয়েছে। ফোরকোর্টে আয়োজিত এসব অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

সাধারণত মূল সংবর্ধনা অনুষ্ঠানের আগের দিন এর পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজনও করা হয়ে থাকে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কুশল/সাএ

Latest articles

৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১...

অনলাইন সাংবাদিকতায় শিল্প-সাহিত্যের বর্তমান ও ভবিষ্যৎ

একসময় শিল্প-সাহিত্য মানেই ছিল মুদ্রিত পত্রিকার সাহিত্যপাতা, ছোটকাগজ, মাসিক সাময়িকী কিংবা সীমিত পরিসরের...

ইরানের সামরিক শক্তি বদলে দিয়েছে কৌশলগত সমীকরণ

ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দুই পরমাণু শক্তিধর দেশের সামরিক সক্ষমতাকে...

More like this