Homeসর্বশেষকর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

Published on

spot_img

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর বিকল্প লাইনে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে আসছে উদ্ধারকারী ট্রেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাওটী স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। রেলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় পরিবহণ কর্মকর্তা ফারহান মাহমুদকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। ট্রেনের যাত্রীরা জানায়, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। অন্যান্য দিনের তুলনায় এদিন ট্রেনটির গতি বেশি ছিল বলে মনে হয়েছে তাদের।

নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে হুড়াহুড়ি শুরু হয়। এতে একাধিক যাত্রী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। কয়েকজনের মাথা ফেটে যায়। হুড়াহুড়ি করতে গিয়েও কয়েকজন আহত হয়।

আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনার পর ট্রেনের অন্তত তিন শতাধিক যাত্রী বিভিন্ন পরিবহণে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

লাকসাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রেললাইনে থাকা পাঁচটি বগি নাঙ্গলকোট স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। লাইনচ্যুত চারটি বগি ও ইঞ্জিন উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। উদ্ধারকাজ শেষে সেগুলোও স্টেশনে নেওয়া হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি কাজ করবে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে (৩৬) অপহরণের তিনদিন...

ঢাকা-চট্টগ্রাম রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেনটি কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় লাইনচ্যুত...

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি এলাকায় সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ...

More like this