Homeসর্বশেষচট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬

Published on

spot_img

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে (৩৬) অপহরণের তিনদিন পর কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে উদ্ধার করা হয়েছে।

এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ (৩২) মোট ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোরে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ ও বাঁশখালী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

আটক অন্যরা হলেন, মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রেমবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে এসআরবি পোশাক পরিহিত অবস্থায় সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে দুষ্কৃতকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ভিকটিমের স্ত্রী এবং দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দাবীকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যা করার হুমকি দিচ্ছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাদের মিডিয়ার মুখোমুখি করা হবে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

দামুড়হুদায় প্রতিমা বিসর্জনের আনন্দ ম্লান, অতিরিক্ত মদপানে হাসপাতালে যুবক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে প্রতিমা বিসর্জন উৎসবে অংশ নিতে গিয়ে অতিরিক্ত বাংলা...

ঢাকা-চট্টগ্রাম রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেনটি কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় লাইনচ্যুত...

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি এলাকায় সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ...

More like this