Homeসর্বশেষঢাকা-চট্টগ্রাম রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

Published on

spot_img

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেনটি কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি নাওটি স্টেশন এলাকায় পৌঁছালে এর ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পরপরই চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকর্মীরা দ্রুত লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ শুরু করবেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইন ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ থাকলেও বিকল্প লাইন সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেনি। বিকল্প রুটে ট্রেন চলাচল অব্যাহত রেখে মূল লাইন দ্রুত সচল করার কাজ চলছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

দামুড়হুদায় প্রতিমা বিসর্জনের আনন্দ ম্লান, অতিরিক্ত মদপানে হাসপাতালে যুবক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে প্রতিমা বিসর্জন উৎসবে অংশ নিতে গিয়ে অতিরিক্ত বাংলা...

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে (৩৬) অপহরণের তিনদিন...

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি এলাকায় সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ...

More like this