Homeসর্বশেষদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ

দেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ

Published on

spot_img

সার্বজনীন আখড়াবাড়ি দুর্গা মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহাষষ্ঠীর পূজা উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম মনি (নুরুল ইসলাম মনি)।

শুক্রবার রাত ৮টার দিকে পূজা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ দেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্র সবার পাশে আছে।”

তিনি সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সম্প্রীতির এই বরগুনায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি বরগুনা জেলার সকল মন্দিরে বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস,জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন।

পরে মন্দির কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকারসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাজু/নিএ

Latest articles

বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক

সংরক্ষিত সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ৮ জেলেকে আটক করেছে বন...

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক...

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি’র মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রকৌশল খাতে বৈষম্য ও অস্থিরতা নিরসন, সিলেট, ফরিদপুর,...

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে...

More like this