Homeসর্বশেষবনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক

বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক

Published on

spot_img

সংরক্ষিত সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত ২টি ডিঙ্গি নৌকা ও আনুমানিক ২৫ কেজি সাদা মাছ জব্দ করা হয়েছে।

গত বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন নোটাবেকী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম (ডেপুটি রেঞ্জার) ও সঙ্গীয় স্টাফ রায়মঙ্গল নদীর বাওন এলাকায় টহল দিচ্ছিলেন।

এ সময় অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটকৃতরা হলেন মোঃ জাহিদ হাসান (৪২), মোঃ মফিজুল গাজী (২৮), মোঃ. রবিউল ইসলাম (৪৫), মোঃ ইছা সরদার (৩৫), মোঃ রিজাউল গাজী (৪৫), মোঃ রইবুল ইসলাম (৩২), মোঃ নাহিদ হাসান (২৮) ও মোঃ কওছার গাজী (৩৯)। আটককৃত সবার বাড়ি শ্যামনগর উপজেলার পূর্বকৈখালী গ্রামে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বনবিভাগ।

কদমতলা ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে এই এলাকায় ঢুকে অবৈধভাবে মাছ ধরছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, অভয়ারণ্যের জীববৈচিত্র্য রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। এই অভিযানে জব্দকৃত নৌকা ও মাছসহ আসামীদের বিরুদ্ধে পি.ও.আর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকাগুলো মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অবৈধ মাছ ধরা হলে সামুদ্রিক ও নদীর জীববৈচিত্র্যের ওপর সরাসরি প্রভাব পড়ে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং যারা অভয়ারণ্য আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক...

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি’র মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রকৌশল খাতে বৈষম্য ও অস্থিরতা নিরসন, সিলেট, ফরিদপুর,...

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে...

১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে?

মানুষ অবকাশযাপনে যায় স্বস্তি ও আনন্দের খোঁজে। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে, সমুদ্রের...

More like this