Homeসর্বশেষডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি’র মানববন্ধন

Published on

spot_img

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রকৌশল খাতে বৈষম্য ও অস্থিরতা নিরসন, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে চলমান শিক্ষাবর্ষ থেকেই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভর্তির কোটা ও সুযোগ নিশ্চিত করা এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় কমিটির দ্রুত নির্বাচন-এর দাবিতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করা হলে বিপুলসংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান, পদোন্নতির সুযোগ ও পেশাগত অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষায় অধ্যয়নরত ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হবে। এর ফলে প্রকৌশল খাতে অস্থিরতা বাড়তে পারে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা ১৯৭৮ ও ১৯৯৪ সালের সরকারি আদেশের (জিও) উল্লেখ করে বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ১০ম গেড়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ এবং ৩৩ শতাংশ পদোন্নতিসহ প্রাপ্য অধিকার থেকে কোনো অবস্থাতেই তাঁদের বঞ্চিত করা যাবে না।

তারা বলেন, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে অযৌক্তিক ও একতরফাভাবে নিয়োগবিধি সংশোধনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ সংকুচিত করে তাঁদের দীর্ঘদিনের অর্জিত অধিকার খর্ব করা হচ্ছে। পিডিবি, ডিপিডিসি, নেসকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগের প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। বৈষম্যমূলক ‘নিয়োগবিধি/পদোন্নতি জ্যেষ্ঠতা নীতিমালা’ প্রণয়নের মাধ্যমে বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগও রয়েছে। এ ছাড়া হয়রানিমূলক মামলার অজুহাতে শত শত উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ আটকে রাখা হয়েছে।

বক্তারা আরও বলেন, এফডিইবি বিভিন্ন সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত করার যেকোনো প্রস্তাব, উদ্যোগ বা অপতৎপরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত পদ, দায়িত্ব ও পেশাগত অধিকার সংরক্ষণে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং জনবল কাঠামো যথাযথভাবে অনুসরণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে চলমান শিক্ষাবর্ষ থেকেই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভর্তির কোটা ও সুযোগ নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং যোগ্যতা অনুযায়ী শিক্ষার পথ সুগম করা কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর কেন্দ্রীয় সভাপতি ও আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ, সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি প্রকৌ. আব্দুস সামাদ সরদার, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি বিটিসিএল ডিপ্রকৌস এর সেক্রেটারি প্রকৌঃ আব্দুল কাইয়ুম বাচ্চু, গাজীপুর মহানগরীর সভাপতি আইডিইবি জেলা সেক্রেটারি প্রকৌ. ফারুক আহমেদ, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌ. আবছার উদ্দিন, ইসলামী ব্যাংক ডিপ্রকৌস এর সভাপতি প্রকৌ. আজিজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা প্রকৌ. সাজ্জাদ হোসেন কারিগরি ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুজ্জামান মাহির ঢাকা পলিটেকনিকের ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত। এ ছাড়া মানববন্ধনে ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



বাপ্পি/সা.এ

Latest articles

বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক

সংরক্ষিত সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ৮ জেলেকে আটক করেছে বন...

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক...

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে...

১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে?

মানুষ অবকাশযাপনে যায় স্বস্তি ও আনন্দের খোঁজে। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে, সমুদ্রের...

More like this

বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক

সংরক্ষিত সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ৮ জেলেকে আটক করেছে বন...

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক...

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে...