Homeসর্বশেষকুমিল্লায় দুই পুলিশ সদস্যকে হস্তান্তর করল বিএসএফ

কুমিল্লায় দুই পুলিশ সদস্যকে হস্তান্তর করল বিএসএফ

Published on

spot_img

কুমিল্লায় সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নেওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় এ হস্তান্তর করা হয়।

হস্তান্তর হওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন ওই দুই পুলিশ সদস্য। এ সময় ভারতীয় চোরাকারবারিদের হাতে তারা আটক হন। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী সময়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

বাউফলে অসহায় পরিবারকে স্বাবলম্বী করার আশ্বাস মাসুদের

পটুয়াখালীর বাউফলে একই পরিবারের চারজনের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ও চরম আর্থিক দুর্দশা নিয়ে সংবাদ...

আইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা ঘিরে বৈশ্বিক বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য, বহুজাতিক করপোরেশনের মুনাফাকেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার ন্যায্য...

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ...

নাগরপুরে চলমান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি লাভলু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আকতারাইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের...

More like this