টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আকতারাইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দোতলা ও তিনতলা বিশিষ্ট নতুন ভবনের চলমান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু এমপি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আব্দুল আওয়াল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মনোয়ারা বেগম মুকুল। আরোও বক্তব্য রাখেন, আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল আওয়াল লাভলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই নতুন ভবন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথকে আরও প্রশস্ত করবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবিসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাপ্পি/সা.এ


