Homeসর্বশেষযশোরে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ তিন প্রতারক আটক

যশোরে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ তিন প্রতারক আটক

Published on

spot_img

যশোরের শার্শায় প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শার্শা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫), একই উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের মৃত আমিন উদ্দিন তরফদারের ছেলে বকুল হোসেন (৫৫) এবং যশোরের শার্শা উপজেলার রামপুর গোলদারপাড়া গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।

পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে শার্শার বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

অভিযানে তাঁদের হেফাজত থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি ব্যবহৃত স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাচের টুকরা, দুটি লাল শালু কাপড়, দুটি লাল রঙের ব্যবহৃত সুতা ও একটি পুরোনো নীল রঙের হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে পুলিশের অভিযোগ। তাঁরা পুনরায় একই ধরনের কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন।

উদ্ধার করা কাচের টুকরা, লাল কাপড় ও সুতা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে (১৬ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বাপ্পি/সা.এ

Latest articles

প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে পুজা কমিটির পাশে থাকতে হবে: বিদ্যুত মন্ত্রী

বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির সরকারে আসার...

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা...

হাসিনা সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

ঋণের শৃঙ্খল ভাঙা ও জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীর পাড়ে মানববন্ধন

বৈশ্বিক ঋণসংকট নিরসন, জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত এবং অর্থনীতির ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে...

More like this