Homeসর্বশেষসার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী

সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী

Published on

spot_img

দেশে সার সংকট তৈরির পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের দলীয় লোকজনের হাত থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা দেখা দিয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। সরকারকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তাদের দলীয় লোকজন এই সংকট তৈরি করে থাকতে পারে বলে তিনি মনে করেন।

মীর শাহে আলম জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া সার ডিলারদের নিয়োগ দেওয়া হয়েছিল আগের স্বৈরাচারী সরকারের আমলে। ডিলারদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্য রয়েছেন, এমন জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি।

বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে দেখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রী কুমারখালীর রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। পরে গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে স্টার নিউজের এক সাংবাদিক হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

পরে প্রতিমন্ত্রী গড়াই নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের দুটি স্থান পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়ার বর্তমান ও সাবেক বিএনপিদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

Latest articles

গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কতৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) দুপুরে...

দুর্গাপূজায় যশোর পূজামণ্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোরের সীমান্ত এলাকা ও শহরের...

নোয়াখালীতে ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি 

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার...

জুড়ীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে বিজিবির টহল জোরদার

মৌলভীবাজার মৌলভীবাজার জেলার জুড়ীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে টহল জোরদার করেছে বর্ডার গার্ড...

More like this