Homeসর্বশেষজুড়ীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে বিজিবির টহল জোরদার

জুড়ীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে বিজিবির টহল জোরদার

Published on

spot_img

মৌলভীবাজার মৌলভীবাজার জেলার জুড়ীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার রত্না চা-বাগান পূজামণ্ডপ পরিদর্শন শেষে টহল জোরদারের বিষয়টি নিশ্চিত করেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।

এসময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে জুড়ী ও বড়লেখা উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পূজা চলাকালীন সময়ে দিনে ও রাতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হবে। সীমান্তে কঠোর নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। শারদীয় দুর্গাপূজায় কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ৫২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান উপস্থিত ছিলেন। 

সাজু/নিএ

Latest articles

গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কতৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) দুপুরে...

দুর্গাপূজায় যশোর পূজামণ্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোরের সীমান্ত এলাকা ও শহরের...

নোয়াখালীতে ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি 

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার...

নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনের ঘোষণা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র...

More like this