Homeসর্বশেষনোয়াখালীতে ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি 

নোয়াখালীতে ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি 

Published on

spot_img

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা শিশুটিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় সমীরের বাড়ির গলির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহেশগঞ্জ বাজার এলাকায় পথচারীরা নবজাতক কন্যাশিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতকের পরিচয় ও তার মা-বাবার সন্ধান বের করার চেষ্টা চলছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

সাজু/নিএ

Latest articles

গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কতৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) দুপুরে...

দুর্গাপূজায় যশোর পূজামণ্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোরের সীমান্ত এলাকা ও শহরের...

জুড়ীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে বিজিবির টহল জোরদার

মৌলভীবাজার মৌলভীবাজার জেলার জুড়ীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে টহল জোরদার করেছে বর্ডার গার্ড...

নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনের ঘোষণা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র...

More like this