ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ফুলবাড়িয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও সে গ্রেপ্তার হয়ে দীর্ঘ কয়েকমাস কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে সে বাড়িতে অবস্থান করছিলেন।
আঃলীগ নেতা হারুনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান।
সাজু/নিএ


