Homeসর্বশেষনেত্রকোণায় অবৈধ বেকারিতে অভিযান, জরিমানা আদায়

নেত্রকোণায় অবৈধ বেকারিতে অভিযান, জরিমানা আদায়

Published on

spot_img

নেত্রকোণায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ‘নিউ বনবিথী’ নামের একটি বেকারি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) নেত্রকোণা সদর উপজেলার হোসেনপুর এলাকার ঢাকা বাসস্টেশনে পরিবেশ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে কারখানার সার্বিক পরিবেশ উন্নয়ন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পর কারখানা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অভিযানে নেত্রকোণা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাজু/নিএ

Latest articles

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ...

সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন স্কুলছাত্রী , সন্ধান চায় পরিবার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায়...

বেনাপোল স্থলবন্দরে মতবিনিময় ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএন) প্রস্তুতির অংশ...

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভবনটির...

More like this