Homeসর্বশেষসচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

Published on

spot_img

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভবনটির দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৫২ মিনিটে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটকে প্রায় ছয় ঘণ্টা কাজ করতে হয়।

ওই অগ্নিকাণ্ডে নয়তলা ভবনটির চারটি তলায় থাকা পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন দাপ্তরিক সরঞ্জাম।

সেই আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের সদস্য মো. সোহানুর জামান।

বাংলাদেশ সচিবালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা (কেপিআই)। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই।

বাপ্পি/সা.এ

Latest articles

পাহাড়ে স্থায়ী শান্তিকল্পে সন্তু লারমার সাথে বৈঠকের উদ্যোগ

পার্বত্য অঞ্চলে বিরাজমান অস্থিতিশীলতা নিরসন ও সুসংহত শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র পথ ছেড়ে আলোচনার...

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় শ্রেণি থেকে পরীক্ষা

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল...

বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পরিদর্শক

বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। একই...

জুড়ীতে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বৃদ্ধাঙ্গুলি!

প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম দেশব্যাপী শুরু হলেও...

More like this