Homeসর্বশেষবগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পরিদর্শক

বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পরিদর্শক

Published on

spot_img

বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জেলার আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানা ও ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই দায়িত্ব বণ্টন ও বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জামিরুল ইসলামকে আদমদীঘি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. একরামুল হোসাইনকে শেরপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পৃথক আরেকটি আদেশে আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে মোসা. খুরশীদা বানু (কনা)-কে পুলিশ কন্ট্রোল রুমে, মো. আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস শাখায়, খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে, মো. কামরুজ্জামানকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এবং মো. নুর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সাজু/নিএ

Latest articles

হালুয়াঘাট পৌরসভায় দুটি নতুন টিকাদান কেন্দ্র উদ্বোধন

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে পৌর এলাকায় দুটি নতুন...

ড. ইউনূসকে হয়রানির নিন্দা জানালেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা

সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও...

বরগুনায় ৭ দিনের সরকারি সফরে যাচ্ছেন চিফ হুইপ

নিজ জেলা বরগুনায় সাত দিনের সরকারি সফরে যাবেন জাতীয় সংসদের চিফ হুইপ ও...

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের...

More like this