Homeসর্বশেষদীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আলাদা সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন

দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আলাদা সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন

Published on

spot_img

ঢালিউড ও শোবিজ অঙ্গনে অভিনেত্রী সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে এবং তাঁরা আলাদা থাকছেন—এমন গুঞ্জন ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। তবে বিচ্ছেদ কিংবা নতুন কোনো সম্পর্কে জড়ানোর বিষয়ে সাবিলা নূর বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিভিন্ন সূত্রের বরাতে আলোচনায় এসেছে, চলতি বছর মুক্তি পাওয়া সাবিলা অভিনীত সিনেমা ‘রকস্টার’-এর শুটিং ঘিরে তাঁর সঙ্গে ছবিটির ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) আবদুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। কাজের সূত্রে পরিচয় থেকে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে বলেও দাবি করছেন শোবিজ অঙ্গনের কেউ কেউ। তবে এসব দাবির পক্ষে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গুঞ্জন রয়েছে, বিষয়টি ঘিরে সাবিলার পারিবারিক জীবনেও দূরত্ব তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে স্বামী নেহালের সঙ্গে আলাদা থাকছেন বলেও বিভিন্ন সূত্রের দাবি। তবে তাঁদের দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থা কিংবা বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গেও সাবিলা নূরের পর্দার বাইরের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে শাকিবের ঘনিষ্ঠজনদের দাবি, তাঁদের মধ্যে পেশাগত সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এ বিষয়ে শাকিব খানের বক্তব্য পাওয়া যায়নি।

সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া এসব গুঞ্জনের বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। ফলে বিষয়গুলো নিয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য সামনে আসেনি।

উল্লেখ্য, ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। বন্ধুত্বের সম্পর্ক থেকে তাঁদের মধ্যে ভালো লাগা তৈরি হয়, পরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বাপ্পি/সা.এ

Latest articles

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ...

সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন স্কুলছাত্রী , সন্ধান চায় পরিবার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায়...

বেনাপোল স্থলবন্দরে মতবিনিময় ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএন) প্রস্তুতির অংশ...

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভবনটির...

More like this