Homeসর্বশেষখাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে উজ্জ্বল চাকমা কারাগারে

খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে উজ্জ্বল চাকমা কারাগারে

Published on

spot_img

খাগড়াছড়ি সদর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২১) দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের মামলায় অভিযুক্ত উজ্জল চাকমা (৩৮) ওরফে ভোলা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) তাঁকে খাগড়াছড়ি আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গতকাল রোববার রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত উজ্জল চাকমা কমলছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী তরুণীর প্রতিবেশী।

​মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার সুযোগে অভিযুক্ত উজ্জল চাকমা দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও উজ্জলের বিরুদ্ধে ওই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, যা পরবর্তীতে স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হয়।

​এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ১ মার্চ থেকে বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তি ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন।

​সম্প্রতি ভুক্তভোগীর শরীরে অস্বাভাবিক পরিবর্তন, শারীরিক দুর্বলতা ও বমি দেখা দিলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। গত ২৬ সেপ্টেম্বর তাঁকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আলট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা নিশ্চিত করেন তরুণী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে তরুণী পরিবারের কাছে পুরো ঘটনা বিস্তারিত প্রকাশ করলে স্বজনেরা আইনের আশ্রয় নেন।

​খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ ​তিনি আরও জানান, ‘অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।



কুশল/সাএ

Latest articles

শুটিংয়ে গুরুতর আঘাত পেয়ে আহত প্রিয়ন্তী উর্বীর

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।...

বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে চালিয়ে যাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ...

এবার হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা...

নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে নাব্য সংকটে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল...

More like this

শুটিংয়ে গুরুতর আঘাত পেয়ে আহত প্রিয়ন্তী উর্বীর

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।...

বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে চালিয়ে যাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ...

এবার হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা...