Homeসর্বশেষনাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ

নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ

Published on

spot_img

পদ্মা নদীতে নাব্য সংকটে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।

সহকারী ব্যবস্থাপক জানান, নৌপথটি ড্রেজিং করে নাব্য ফিরিয়ে না আনা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে কবে নাগাদ ফের ফেরি চলাচল শুরু হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ নৌপথ ব্যবহারকারী যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। ঘাটে এসে ফেরি না পেয়ে অনেক যানবাহনকে ফিরে যেতে দেখা গেছে। অন্যদিকে, জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রলার ও স্পিডবোটে পদ্মা নদী পার হতে হচ্ছে। এতে তীব্র স্রোতের মধ্যে পারাপার নিয়ে ঝুঁকিও তৈরি হচ্ছে।

এর আগে ছয় দিন বন্ধ থাকার পর গতকাল রোববার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছিল। কিন্তু এক দিনের ব্যবধানেই আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে গেল।

এর আগেও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর গত ২২ সেপ্টেম্বর এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়। তবে কয়েক দিনের ব্যবধানে আবারও নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় পারাপার নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ নৌপথের নাব্য সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা ড্রেজিং ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে।

কুশল/সাএ

Latest articles

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক...

বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।...

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে ঋণখেলাপিদের তথ্য চাইল ইসি

শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে ঋণখেলাপিদের তথ্য...

নিখোঁজ জাবি শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে কুমিল্লার...

More like this