Homeসর্বশেষএবার হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

এবার হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

Published on

spot_img

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি এ মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলার শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে স্বশরীরে আদালতে হাজির হন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, আদাল‌তের শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ এবং ‘জয় বাংলা স্লোগান দেন’। পরে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, আজকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। আমরা আদালতে পুর্নজামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।

সালাউদ্দিন/সাএ

Latest articles

বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।...

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে ঋণখেলাপিদের তথ্য চাইল ইসি

শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে ঋণখেলাপিদের তথ্য...

নিখোঁজ জাবি শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে কুমিল্লার...

আখাউড়ায় রাধামাধব আখড়ায় চুরি: গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে...

More like this