Homeসর্বশেষভাই-বোনের অটুট বন্ধন ও করুণ পরিণতির গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ভাই-বোনের অটুট বন্ধন ও করুণ পরিণতির গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

Published on

spot_img

ভাই-বোনের নিখাদ ভালোবাসা এবং প্রচলিত সমাজে তাদের জীবনের করুণ পরিণতির গল্প নিয়ে নির্মিত হয়েছে একটি সামাজিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে দুই ভাই-বোনের মধুর ও আত্মিক সম্পর্কের চিত্র ফুটে উঠেছে, যা সামাজিক অবহেলা ও নির্যাতনের মুখে একসময় হৃদয়বিদারক রূপ নেয়।

গল্পে দেখা যায়, সমাজের নানা হেয়প্রতিপন্ন আচরণ ও বঞ্চনা সয়ে দুই ভাই-বোন বড় হতে থাকে। সংসারে দারিদ্র্য ও নির্মম নির্যাতনের শিকার হয়ে ছোট বোনটিকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে ভাই অল্প বয়সেই তার বিয়ে দিয়ে দেয়। ভাইয়ের স্বপ্ন ছিল বোনকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানানোর। ভালোবাসার টানে বোনকে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেও বখাটেদের দৌরাত্ম্যের কাছে তাকে ব্যর্থ হতে হয়। বিয়ের পর বোনটির জীবন আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। মাদকাসক্ত স্বামী ও শাশুড়ির অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন তার জীবনের সব আনন্দ কেড়ে নেয়। এমন করুণ পরিস্থিতির মধ্য দিয়েই ইতি ঘটে দুই ভাই-বোনের মায়ার সম্পর্কের।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নারী নির্মাতা নাসরিন আক্তার। এতে সহ-পরিচালনায় ছিলেন সীমান্ত বড়ুয়া এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সায়েম উদ্দীন। চিত্রগ্রহণে ছিলেন মো. ফয়েজ।

চলচ্চিত্রটির নেপথ্য কারিগরদের মধ্যে রয়েছেন—রচনা ও গীত রচনায় শাহীন চৌধুরী, সুরকার ফুয়াদ নাছির বাবু এবং কণ্ঠশিল্পী মো. সেলিম ও তামান্না তুমি। এতে অভিনয় করেছেন রুদ্র তালুকদার, রাবেয়া জামান এঞ্জেলস, পাভেল, সুনীল ধর, হেমা বড়ুয়া, মেহেদী হাসান ফয়সাল, মোশাররফ ভূঁইয়া পলাশ, গোলাম মাওলা জসীম, নাহীদ, এসবি, অনিমেষ, জাওয়াদ ফাহিম, অঙ্কন বড়ুয়া, ফাহিম, জহীর, তানভীর, বীনা দাস, জেমিমা খান ও দেবদুহিতা প্রমুখ। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে সায়ন্তী, আদ্রীয়ান, আরোহী ও কথা।

নির্মাতাদের প্রত্যাশা, চট্টগ্রামের স্থানীয় এই নির্মাতাদের কাজ দেখতে দর্শকরা শিল্পকলা একাডেমিতে আসবেন এবং তাঁদের কাজের অনুপ্রেরণা জোগাবেন, যাতে তারা ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারেন।



কুশল/সাএ

Latest articles

শুটিংয়ে গুরুতর আঘাত পেয়ে আহত প্রিয়ন্তী উর্বীর

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।...

বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে চালিয়ে যাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ...

এবার হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা...

নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে নাব্য সংকটে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল...

More like this

শুটিংয়ে গুরুতর আঘাত পেয়ে আহত প্রিয়ন্তী উর্বীর

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।...

বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে চালিয়ে যাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ...

এবার হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা...