Homeসর্বশেষআকাশে উড়তেই বিচ্ছিন্ন চাকা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আকাশে উড়তেই বিচ্ছিন্ন চাকা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Published on

spot_img

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে এতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির ওজন কমাতে জ্বালানি হ্রাসের জন্য পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

এদিকে, জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। এ সময় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়।

পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

সাজু/নিএ

Latest articles

ঘরেই তৈরি করুন সঞ্জীব কাপুর অনুপ্রাণিত কেশর-পেস্তা কুলফি

মিষ্টি খেতে ভালোবাসেন? তাহলে বাড়িতেই তৈরি করে দেখতে পারেন সুস্বাদু কেশর-পেস্তা কুলফি। দোকান...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে।  রবিবার (১১ অক্টোবর)...

জাবিতে ‘দেয়ালজুড়ে সাদা নৈঃশব্দ’ চিত্রপ্রদর্শনী আয়োজিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিল্পী চূড়ান্তের চিত্রকর্ম নিয়ে ‘দেয়ালজুড়ে সাদা নৈঃশব্দ’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে...

এনসিটি ইজারা ইস্যুতে গণঅনশন করবে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে লাভজনক জেটি এনসিটি ইজারা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা না...

More like this