Homeসর্বশেষশেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Published on

spot_img

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বগুড়ার শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে শেরপুর পৌরসভা এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১০ অক্টোবর) সকালে পৌরসভার ধুনট মোড় থেকে ঘাটপার এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পৌর প্রশাসক ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অভিযানকালে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কারকরণ এবং জমা পানি অপসারণ করা হয়।

পৌর প্রশাসক ও ইউএনও মো. সাইদুজ্জামান হিমু বলেন, নিজ নিজ বসতবাড়ি, আঙিনা, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ দেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সাময়িক উদ্যোগের চেয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা বেশি জরুরি। সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সচেতন মহল।

কুশল/সাএ

Latest articles

চুয়েটে তালা ভেঙ্গে ভিসির প্রবেশ: শিক্ষার্থীরা পাল্টা তালা দিলো কার্যালয়ে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ...

রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে দক্ষিণাঞ্চলের বাসস্ট্যান্ড

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার বাস চলাচলের জন্য অস্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের...

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভিভো ওয়াই৩২। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত সুরক্ষা এবং আকর্ষণীয়...

ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার ও ফ্ল্যাগশীট প্রকল্প ফ্যামিলি কার্ড দেশব্যাপী বাস্তবায়নের লক্ষ্যে...

More like this