Homeসর্বশেষরাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে দক্ষিণাঞ্চলের বাসস্ট্যান্ড

রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে দক্ষিণাঞ্চলের বাসস্ট্যান্ড

Published on

spot_img

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার বাস চলাচলের জন্য অস্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (১২ অক্টোবর) রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচল সুশৃঙ্খল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঝিলমিল প্রকল্প এলাকায় অস্থায়ী বাসস্ট্যান্ডটি স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় চলাচলকারী বাসের ব্যবস্থাপনা আরও পরিকল্পিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, বাসস্ট্যান্ডটি চালু হলে আন্তঃজেলা বাসের রাজধানীতে প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে। একই সঙ্গে বাস চলাচল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং রাজধানীর সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএমপি ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ বাসস্ট্যান্ড স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।

সাজু/নিএ

Latest articles

পাংশায় জাতীয়তাবাদী বাউল দলের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাতীয়তাবাদী বাউল দলের আয়োজনে হরিনাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দিবে হুয়াওয়ে

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উদ্ভাবন খাতে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে নিজেদের দক্ষতা...

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ ও রুপার অলংকারের পরিমাণ নির্ধারণের...

চারপাশে অনেক মানুষ, তবু কেন একাকিত্বে ভোগেন অনেকে?

চারপাশে বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী—মানুষের অভাব নেই। প্রতিদিন কথা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে যোগাযোগ।...

More like this