Homeসর্বশেষচুয়েটে তালা ভেঙ্গে ভিসির প্রবেশ: শিক্ষার্থীরা পাল্টা তালা দিলো কার্যালয়ে

চুয়েটে তালা ভেঙ্গে ভিসির প্রবেশ: শিক্ষার্থীরা পাল্টা তালা দিলো কার্যালয়ে

Published on

spot_img

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তালা ভেঙে নিজ কার্যালয়ে ভিসি’র প্রবেশের খবর পেয়ে ভবনের বাইরে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ সোমবার (১২ অক্টোবর) প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ।

এদিন ভিসির সকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘তালা তালা হবে, ভিসি ভবন তাল হবে’ স্লোগান দিতে থাকেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

পরে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়টিতে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।

সাজু/নিএ

Latest articles

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের...

রবীন্দ্রনাথের প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টা: রিমান্ড শেষে কারাগারে সাকিব ও সুজন

রাজধানীর সেগুনবাগিচায় দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টার ঘটনায় করা...

পাহাড়ে স্থায়ী শান্তিকল্পে সন্তু লারমার সাথে বৈঠকের উদ্যোগ

পার্বত্য অঞ্চলে বিরাজমান অস্থিতিশীলতা নিরসন ও সুসংহত শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র পথ ছেড়ে আলোচনার...

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় শ্রেণি থেকে পরীক্ষা

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল...

More like this